শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বিয়ে করছেন তাপসী পান্নু, বর খেলোয়াড়

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮০ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- কয়েক দিন আগেই বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। এর মাঝেই বলিউডে আবার বিয়ের সানাই বাজছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনেত্রী তাপসী পান্নু বিয়ে করতে চলেছেন। অলিম্পিক পদকজয়ী সাবেক শাটলার ও ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ডেনমার্কের ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ১০ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

মার্চের শেষে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা তাপসী-ম্যাথিয়াসের। ডেস্টিনেশন ওয়েডিং-সারবেন তাঁরা। প্রিয়াঙ্কা, ক্যাটরিনাদের মতো তাপসীও রাজস্থানেই কনে সাজবেন। উদয়পুরে বসবে বিয়ের আসর। তাপসী শিখ পরিবারের মেয়ে, অন্যদিকে তাঁর হবু বর ক্যাথলিক। এনডিটিভির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিখ ও খ্রিষ্টান দুই রীতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।

অনেক বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ দুজনের। ম্যাচ দেখতে হাজির ছিলেন তাপসী। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।


উল্লেখ্য, ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ডেনমার্কের হয়ে অনেক রেকর্ড গড়েছেন এই শাটলার। ২০১২ সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রূপ্য পদক জিতেছিলেন তিনি। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ হিসেবে যোগ দেন তিনি।

এদিকে তাপসীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘ডানকি’ সিনেমায়। আপাতত অক্ষয় কুমারের সঙ্গে ‘খেল খেল মে’-র শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions