শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

দেশে ফেরাতে ইনানী জেটিঘাটে ৩৩০ মায়ানমারের নাগরিক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৭ দেখা হয়েছে

কক্সবাজার:- চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন মায়ানমার নাগরিককে ১২ দিন পর ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে সাড়ে সাতটার দিকে এ ঘাটে আনা হয়।

সেখান থেকে তাদের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ করে নেওয়া হবে গভীর সাগরে। যেখানে অবস্থান করছে মায়ানমার নৌ বাহিনীর একটি জাহাজ। সেই জাহাজের মাধ্যমে স্বদেশে ফেরত যাবেন এসব মায়ানমার নাগরিক।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- সকাল আটটার দিকে অনুষ্ঠিত হবে দুই দেশেব মধ্যে সংক্ষিপ্ত বৈঠক। তারপর স্বাস্থ্যপত্র দিয়ে তাদের জাহাজে তোলা হবে। হস্তান্তর প্রক্রিয়া শেষে কোস্ট গার্ড তাদের নিয়ে গভীর সমুদ্রের জাহাজের উদ্দেশ্যে রওনা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার মোর্শেদ আলমসহ জেলা প্রশাসনসহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions