শিরোনাম
দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

বাংলাদেশ সীমান্তের কাছে জান্তাবাহিনীর হেলিকপ্টার গুলি করে ভূপাতিত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত মিয়ানমারের চিন রাজ্যের একটি শহরে জান্তাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শহরটিতে বিদ্রোহী গোষ্ঠী ও জান্তাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। মাঝে বিদ্রোহীরা দাবি করেছিল, তারা শহরটির নিয়ন্ত্রণে নিয়েছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জান্তাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। আরাকান আর্মি ভূপাতিত হেলিকপ্টারের একাধিক ছবিও প্রকাশ করেছে। গতকাল বুধবার এই হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়।

আরাকান আর্মির মুখপাত্র খিয়াং থুখা ইরাবতীকে বলেছেন, ‘পালেতওয়া শহরে তীব্র লড়াইয়ের সময় আমরা একটি হেলিকপ্টার ভূপাতিত করেছি। আমরা গুলি করার পর হেলিকপ্টারটি পাই পাহাড়ের ঘন বনের মধ্যে গিয়ে পড়ে। এই পাহাড়ের পাশে কাঙ্খা পাহাড়ে জান্তাবাহিনীর একটি ঘাঁটিও ছিল। পরে আমরা ঘাঁটিটি দখলের পর এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাই।’

উল্লেখ্য, এই দুটি পাহাড়ই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবানের পাশেই অবস্থিত। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আরাকান আর্মি চিন রাজ্যের এই শহরটি দখল করে নেয়। তার আগে টানা দুই মাস ধরে জান্তাবাহিনীর সঙ্গে লড়াই করে আরাকান আর্মি।

এর আগে, গত বছরের অক্টোবরে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) সমন্বয়ে গঠিত হয়েছে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। গত অক্টোবরে শান রাজ্যে এই জোট জান্তাবিরোধী ‘অপারেশন-১০২৭’ শুরু করে। এই অপারেশনে বেশ সাফল্যও লাভ করে জোট। পরে নভেম্বরের মাঝামাঝি অভিযান শুরু করে চিন রাজ্যেও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions