শিরোনাম
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ

বান্দরবান রিজিয়ন শিক্ষার উন্নয়নে দুর্গম এলাকায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের পিছিয়ে পড়া দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে বান্দরবান সেনা রিজিয়ন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে দুর্গম চিম্বুক পাহাড়ের পাদদেশে অবস্থিত চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বস্ত্র বিতরণ করেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

এসময় বান্দরবান জোন কমান্ডার এ. এস. এম. মাহমুদুল হাসান পিএসসি, ক্যাপ্টেন আবদুল মান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন ছোট ছোট শিশু শিক্ষার্থীরা। ভবিষ্যতেও বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য জেলার উন্নয়নে সর্বদা কাজ করে যাবেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions