শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

রাঙ্গামাটিতে সেনা রিজিয়নের মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও সমস্যাগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিগেডের প্রান্তিক হল প্রাঙ্গণে এসব সামগ্রী ও নগদ সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেন, রাঙ্গামাটি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন, বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ার এবং দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ ১ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকাসহ সর্বমোট ২ লাখ ২২ হাজার ৮৫০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র নারীদের মাঝে শীতের কাপড় ও কম্বল বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরণকালে সেনা রিজিয়নের জিটুআই মেজর তাজদিক বিন নজরুল এবং মেজর মো. আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions