শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়ার ক্ষেপণাস্ত্র গতকাল বুধবার সকালে কিয়েভ ও অন্যান্য শহরে আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে এ খবর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। দক্ষিণের শহর মাইকোলাইভে আরেক ব্যক্তি মারা গেছেন। পুরো দেশে সতর্ক সংকেত জারি করা হয়েছে। পোল্যান্ডের সীমান্তের কাছে লভিভ শহর থেকেও আক্রমণের খবর এসেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো জানান, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বাড়ির বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ি বিদ্যুৎ সংযোগের বাইরে ছিটকে পড়েছে। ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, রাশিয়া ৬৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার মধ্যে ৪৪টি প্রতিহত করা সম্ভব হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যানুসারে, পশ্চিমের লভিভ, তেরনোপিল ও আইভানো-ফ্রাঙকিভস্কে রুশ ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মিকোলাইভে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তিনি মারা গেছেন। সূত্র: বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions