শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

নায়ক নিয়ে কৌশানীর আপত্তি!

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির ছেড়ে দেওয়া ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় যুক্ত হলেন কলকাতার নায়িকা কৌশানী মুখার্জি। এ নায়িকার বিপরীতে রয়েছেন মিউজিক ভিডিওর উঠতি মডেল মুন্না খান। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন কৌশানী। নায়িকার ঢাকায় আসার অনুমতি পেয়েছেন বলে জানিয়েছেন নায়ক-প্রযোজক মুন্না খান।

দু-একদিনের মধ্যেই ঢাকায় আসছেন নায়িকা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালতি সিনেমাটির শুটিং চলতি সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিষয়টি জানতে কৌশানীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। গত বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে বিরতি ভেঙে শুটিংয়ে ফিরেছিলেন মাহিয়া মাহি। তবে তার সেই ফেরাটা সুখকর হয়নি। একদিন শুটিং করেই মুন্না খানের বিপরীতে কাজ করতে অনাগ্রহ জানিয়ে সরে দাঁড়ান মাহি। বন্ধ হয়ে যায় শুটিং। প্রায় তিন মাসের মতো বন্ধ থাকার পর নায়িকা চূড়ান্ত করে আবারও শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

এদিকে সূত্রের খবর, কৌশানী মুখার্জি না কি নায়ক পরিবর্তনের কথা জানিয়েছেন। নবীন এই নায়কের বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত কী হয় তা সময়ই বলে দেবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions