শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

এক সপ্তাহে ৯০ লাখ ডলার রিজার্ভ কমল

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৭ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- এক সপ্তাহে রিজার্ভ আরও কমলো ৯০ লাখ মার্কিন ডলার। সর্বশেষ রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার (বিপিএম-৬) বা দুই হাজার দুই কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একই সময়ে গ্রস (বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ) রিজার্ভের পরিমাণ দাঁড়ালো ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার।

রবিবার এ রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এদিন শেষে এ হিসাব আসে।
এক সপ্তাহ আগে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার (বিপিএম-৬)।

প্রতিদিনই ডলার বিক্রি বা ক্রয়ের ঘটনা ঘটে। একক সর্বোচ্চ পরিমাণ খরচ হয় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল বাবদ। জানুয়ারির শুরুতে আকুর নভেম্বর-ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধ করা হয়।

আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা। আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকুর বিল পরিশোধ করতে হবে মার্চ মাসের প্রথম প্রথমার্ধে। এর আগে তুলনামূলক ছোট ছোট বিল পরিশোধের প্রয়োজন হলেও, একই সময়ে যুক্ত হবে নতুন রিজার্ভ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions