শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়ালো

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে সর্বশেষ হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৮৩ জন। শুক্রবার (২৬ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

গাজাবাসীদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা প্রায় চার মাসে গড়ালো। তবে এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এর শেষ কবে তা অনুমান করতে পারছেন না বিশেষজ্ঞরাও। যতই দিন গড়াচ্ছে হামলার তীব্রত বাড়াচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে হতাহত ফিলিস্তিনিদের সংখ্যা।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রতিরোধ গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনীর এ হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬৪ হাজার ৪৮৭ জন।

তাদের মধে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৭৭ জন।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ৭ অক্টোবরের ওই হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক ছিলেন। এসময় আরও প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions