শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে রাঙ্গামাটি জেলা পুলিশ ও বিকাশ লিমিটেড

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- হাঁড়জনিত (এংকাইলোজিং স্পন্ডিলাইটিস) বিরল রোগে আক্রান্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রুপক খীসার পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড । আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে অসুস্থ শিক্ষার্থী পরিবারের কাছে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন রাঙ্গামাটি জেলা পুলিশ ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।
এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), বিকাশ লিমিটেড এর এক্সটার্নাল এফেয়ার্স এর ইভিপি ও বিভাগীয় প্রধান মেজর এ.কে.এম. মনিরুল করিম (অবঃ), এসিস্ট্যান্স ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, রাবিপ্রবি’র প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যন ড. নিখিল চাকমা, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক মো: নূরুজ্জামান, রাঙ্গামাটি জেলা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম এবং অসুস্থ শিক্ষার্থীর মামা এডভোকেট রাজীব চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং সিএসই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions