শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

গোল্ডেন ভিসা প্রক্রিয়া সহজ করল আরব আমিরাত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪২০ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- সম্পদ কেনার মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগের নিয়মে, সম্পদ (ফ্ল্যাট বা প্লট) কেনার মাধ্যমে এই ভিসা পেতে চাইলে তাদের সম্পদের মূল্যের ১ মিলিয়ন দিরহাম ডাউন পেমেন্ট (অগ্রীম) দেওয়ার বিধান ছিল। নতুন নিয়মে রিয়েল স্টেট খাতের বিনিয়োগকারীদের এখন আর তা মানতে হবে না। এতে করে গোল্ডেন ভিসা পাওয়ার পথ আরও সহজ হবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, যদি সম্পদের মূল্য ২ মিলিয়ন দিরহামের বেশি হয় এবং মালিকরা কিস্তি অথবা মর্গেজের মাধ্যমে সেটি কিনে থাকেন তাহলে তারাও ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসার আবেদন করতে পারবেন। তারা সম্পদের মূল্যের কতটুকু পরিশোধ করেছেন, ভিসা প্রদানের ক্ষেত্রে সেটি আর বিবেচনা করা হবে না।

যারা কিস্তির মাধ্যমে সম্পদ ক্রয় করবেন তারা শুধু ডেভেলপারের সঙ্গে চুক্তির কাগজ, ব্যাংকের কিস্তির কাগজ, পাসপোর্টের কপি এবং ছবি দিয়েই ভিসার আবেদন করতে পারবেন।

যে ব্যক্তিরা আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন তারা চাইলে তাদের স্বামী-স্ত্রী, সন্তান, বাবা-মাকে স্পন্সর করতে পারবেন। এর মাধ্যমে তার পরিবারের সদস্যরাও গোল্ডেন ভিসা পেতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions