শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

গাজায় ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে সামরিক অভিযান চালায় হামাস। তারপর থেকেই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের এই নির্বিচার আগ্রাসনে গাজায় প্রতিদিন শত শত মানুষ হতাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে শিশু ও নারীরা।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএনওমেন জানিয়েছে, গাজায় প্রতি ঘণ্টায় দুজন মা প্রাণ হারাচ্ছেন।

ইউএনওমেনের জানিয়েছে, গাজায় তিন মাসের বেশি সময় ধরে চলা হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারী-শিশুরা। প্রায় ১৬ হাজার নারী-শিশুর প্রাণ গেছে। গাজায় অন্তত ৩ হাজার নারী বিধবা হয়েছেন। প্রায় ১০ হাজার শিশু বাবা হারিয়েছে।

ইউএনওমেন আরও জানিয়েছে, গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৯ লাখ হামলার জেরে বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার প্রায় ১০ লাখ নারী-মেয়েশিশু আশ্রয় ও নিরাপত্তা খুঁজছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions