শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

বান্দরবানের কেওক্রাডংয়ে জিপ খাদে পড়ে ২ পর্যটক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৫৬১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আজ শনিবার সকাল ৮টায় জেলা সদরে ফেরার পথে বগা লেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন জয়নব (২৪) ও ফিরোজা বেগম (৫০)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা) আহতদের নাম জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। তিনি জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম পাঁচটি জিপ গাড়ি নিয়ে গতকাল শুক্রবার সকালে রুমা উপজেলার বগা লেকে যায়। পরে তারা বগা লেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে শনিবার সকাল ৮টায় জেলায় ফেরার পথে বগা লেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন পর্যটক নিহত হন। আহত হন আরও ১২ জন।

তিনি আরও জানান, আহতের মধ্যে সাতজনই নারী পর্যটক। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর সেনাসদস্য ও দমকলকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাঁরা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তন্ময় জানান, দুজন নিহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions