শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

ক্ষমা চাইলেন নয়নতারা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বেশ কদিন ধরেই আলোচনায় রয়েছে ভারতীয় দক্ষিণী তারকা নয়নতারা অভিনীত সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। যদিও গেল বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিলেশ কৃষ্ণা পরিচালিত এই ছবিটি সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়!

তবে গত ২৯ ডিসেম্বর ছবিটি নেটফ্লিক্সে মুক্তির পর বেশি সংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ায় শুরু হয় বিতর্ক! যেই বিতর্কের মুখেই নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হয় ছবিটি। বির্তকের মুখে পড়ে ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল লিখিতভাবে। এবার এই অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিলেন ছবির নাম ভূমিকায় থাকা অভিনেত্রী নয়নতারা।
নয়নতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘আমি আমার ছবিতে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু হয়তো নিজেদের অজান্তেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেছি। যে ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি পায়, সেই ছবিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে তা ভাবতে পারিনি। আমি কিংবা আমার টিমের কোনও উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এবং এই বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি নিজে এক জন ধার্মিক মানুষ, বিভিন্ন মন্দিরে পুজো দিই কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারব না।’’

প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি দক্ষিণী ছবির জগতে অভিনয় করছেন। দক্ষিণের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী তিনি। শেষে নয়নতারার সংযোজন, ‘‘গত দু’দশক ধরে ইন্ডাস্ট্রি কাজ করছি, জীবনের শুরু সময় থেকে সব সময় ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির ক্ষেত্রেও তেমনটাই উদ্দেশ্য ছিল।’’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions