শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

সমুদ্রস্নানে ফ্রেমবন্দী শিরিন আক্তার শিলা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪১১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সমুদ্রস্নানে ফ্রেমবন্দী হলেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা। ফটোগ্রাফার রিশি কাব্যের ক্যামেরায় তাঁর ছবি নজর কেড়েছে সবার। গতকাল বৃহস্পতিবার কুশিকাটার বিকিনিতে শিলার ছবিগুলো ফেসবুকে রীতিমতো ভাইরাল।

২০১৯ সালে মডেল খোঁজার প্রতিযোগিতা ‘ফেস অব বাংলাদেশ’-এ চ্যাম্পিয়ন হয়ে ‘ফেস অব এশিয়া’য় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। ঠিক এর পরপরই সুযোগ আসে মিস ইউনিভার্স বাংলাদেশের। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শিলা। তবে সেবার মুকুট জেতেন ঐশী।

শিরিন আক্তার শিলা। ছবি: রিশি কাব্যশিরিন আক্তার শিলা। ছবি: রিশি কাব্য
এর পরের বছর আবারও অংশ নেন তিনি। আর সেবারই হন চ্যাম্পিয়ন। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে সেদিন শিরিন আক্তার শিলার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ও ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন।

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন শিলা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার না জিতলেও হৃদয় জিতে নেন বাংলাদেশের শিলা। ‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ ইভেন্টে লাল জামদানি শাড়ি ও রিকশার হুড পরে সবার নজর কাড়েন তিনি। রিকশার হুডে শোভা পায় ঐতিহ্যবাহী রিকশা পেইন্ট। তাঁর দুই কানে শোভা পায় ‘ক’ বর্ণের ঝোলানো দুল। গলায়ও ঝোলে বাংলা বর্ণমালা।

নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘ষ’-এর প্রথম পর্ব ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’-এ সোহেল মণ্ডলের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions