শিরোনাম
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

স্ত্রী পঞ্চম বিয়ে করায় পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- স্ত্রী পঞ্চমবার বিয়ে করেছেন অভিযোগ তুলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। কয়েকদিন হাসপাতালে চিকিৎসার মধ্যে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে।

নিহত ব্যক্তি ওই নারীর চতুর্থ স্বামী বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে স্ত্রীর পঞ্চমবারের মতো বিয়েই তার আত্মহত্যার কারণ ছিল, না কি অন্যকিছু; তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত সুনীল লোহানী ওই নারীর চতুর্থ স্বামী। ২০১৮ সালে তারা বিয়ে করেছিলেন। পুলিশ ইন্সপেক্টর শৈলেন্দ্র সিং জাদোন সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, গত বছর তাদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর ওই নারী তার বাবা-মায়ের সাথে বসবাস শুরু করেন। স্বামী লোহানীর বিরুদ্ধে যৌতুক নিপীড়নের অভিযোগে মামলাও করেছিলেন ওই নারী।

পুলিশের ধারণা, তিনি (নিহত ব্যক্তি) সম্ভবত আদালতের মামলায় বিরক্ত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছিলেন।

আত্মহত্যার আগে লোহানী একটি ভিডিও শ্যুট করেছিলেন এবং একটি সুইসাইড নোট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। যাতে বলা হয়, স্ত্রী পঞ্চমবারের মতো বিয়ে করায় তিনি বিরক্ত হয়েছিলেন।

পঞ্চম বিয়ের বিষয়ে পুলিশ অফিসার জাডোন বলেন, পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে। পুলিশ জানিয়েছে, পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, লোহানী জুনি এলাকায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সূত্র: এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions