শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় পঙ্গু ইসরায়েলের ৪ হাজার সেনা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজায় স্থল অভিযান শুরু করে একের পর এক বিপদের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বিধ্বস্ত হয়েছে তাদের ট্যাংকসহ সামরিক যান। এমনকি হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা।

শনিবার (১৩ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা গাজায় যুদ্ধে গিয়ে পঙ্গু সেনার সংখ্যা জানিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াল্লা জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরালের চার হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছেন। এ সংখ্যা বেড়ে ৩০ হাজারে ঠেকতে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আহত সেনাদের সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সমাজে নিজেদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কায় এ সংখ্যা প্রকাশ করা হয়নি বলে দাবি সংবাদমাধ্যমটির।

ওয়াল্লা জানিয়েছে, ক্লাসিফিকেশন-৩ অনুসারে চার হাজার সেনাকে প্রতিবন্ধী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এসব সেনাদের চিকিৎসাসহ সব অধিকার সেনাবাহিনী কর্তৃক সংরক্ষিত। সেনাদের মধ্যে যুদ্ধে পঙ্গুত্ব বরণ করায় তারা এ সুবিধা পাবেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

এর আগে ডিসেম্বরে ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরনোথের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫৮ শতাংশের (প্রায় ৩ হাজার) বেশি সেনা হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মধ্যে অনেকের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। এদের মধ্যে দুই হাজারের বেশি সেনাকে আনুষ্ঠানিকভাবে বিকলাঙ্গ বা পঙ্গু ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান ও ডেপুটি ডিরেক্টর জেনারেল লিমোর লুরিয়া বলেন, আমরা আগে কখনো এই ধরনের পরিস্থিতি দেখিনি। ৫৮ শতাংশের (প্রায় ৩ হাজার) বেশি আহত সেনা তাদের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের অন্তত ৪২০ সেনা নিহত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions