দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দুর্গাপূজায় সারা দেশের দুই হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প।

আজ শুক্রবার সকালে বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।

তিনি জানান, সীমান্তবর্তী এক হাজার ৪২৫টি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাহিনীটি।

এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের নিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরাতে যোগাযোগ চলছে বলেও জানিয়েছে বিজিবি। মাহবুব মুর্শেদ বলেন, শশীদল সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তাদের ফিরিয়ে আনা হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য।

প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions