শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হিসেবে দেখছে পুলিশ। ধর্মীয় উৎসবের আগে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক পরিস্থিতি তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে ঘটনার সঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে পরিকল্পিত উসকানির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসকে আটক করে শাহবাগ থানা পুলিশ। একই কর্মসূচি থেকে এক নারীসহ আরও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আয়াসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। কোন ধারায় বা অভিযোগে মামলা করা হবে সেটা পরে জানানো হবে।

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব গ্রেফতাররবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব গ্রেফতার
আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ এবারের দুর্গাপূজাকে পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা নিছক প্রতিবাদ, নাকি এর মাধ্যমে সামাজিকভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিশেষ করে ধর্মীয় উৎসবের আগে সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি বিকৃত করার ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। এর কয়েক দিনের মধ্যেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা ঘটলো।বাংলা ট্রিবিউন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions