শিরোনাম

‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অপরাধে আবু তাহের (৩৫) ও হাসান মিয়া (২৭) নামে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা সন্দেহজনকভাবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট পান। পরে বিষয়টি আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমকে জানানো হয়।

‎খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল-৬ ডিউটি পার্টিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইয়াবাসহ আবু তাহের ও হাসান মিয়াকে আটক করা হয়।

‎আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ইয়াবা সেবনের অপরাধে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

‎দণ্ডপ্রাপ্ত আবু তাহেরের পিতার নাম বোরহান উদ্দিন এবং হাসান মিয়ার পিতার নাম হযরত আলী। তারা উভয়ে আলীকদম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর-৫৪/২০২৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।

‎পুলিশ সূত্রে জানা যায়,সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে পাঠানো হবে।

‎আলীকদম উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। মাদক সেবন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions