শিরোনাম
হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার চাঁদাবাজির রিমোট বিদেশে খাগড়াছড়িতে দুই স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নিতে সাংসদ ওয়াদুদ ভূইয়ার সুপারিশ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, চোলাই মদ উদ্ধার

হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে তিনটি ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিবকে সদস্য রাখা হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নিপুন রায় চৌধুরী ও সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টে আন্না মিন্জ ও মাধবী মার্মাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জন গমেজকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিন বোর্ডে আরও কয়েকজনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের মেয়াদ হবে তিন বছর। তবে নতুন ট্রাস্টি নিয়োগ না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। সরকার প্রয়োজনে যেকোনো সময় অন্য ট্রাস্টিদের পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions