শিরোনাম
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও এত শিশু গেল কোথায়! পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী বগা বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০ সাভারে ঘরে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৯০০ মানুষ। নিখোঁজদের সন্ধানে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বন্যাকবলিত এলাকায় ৭ হাজার ৯০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৫টা পর্যন্ত বন্যায় সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ানে ৩৬০টি। এছাড়া পশ্চিম নওয়ালপরাসিতে ২৩০, পূর্ব নওয়ালপরাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোর্খায় ৭৩, ধাদিঙে ৬৭ এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে ব্যাপকভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ২৩২টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬০টি মৃত ব্যক্তির কাছ থেকে এবং ৯৭২টি নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে নেয়া হয়েছে।

পুলিশ প্রয়োজনীয় শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করে ১ হাজার ৩০টি মরদেহ সংরক্ষণ ও সাময়িকভাবে দাফন করেছে। এসব মরদেহের মধ্যে ২২২ জন নারী, ৩৫৫ জন পুরুষ এবং ৪৫৩টি অশনাক্ত মরদেহ রয়েছে।

নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে সহায়তার জন্য নেপাল পুলিশের ওয়েবসাইটে ১ হাজার ২৭০টি অশনাক্ত মরদেহের তথ্য ও প্রোফাইল প্রকাশ করা হয়েছে।

বন্যা-পরবর্তী উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, মরদেহ ব্যবস্থাপনা এবং সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের কাজে মোট ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এদিকে এখনও নিখোঁজ ৪ হাজার ৮৯৮ জনের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বন্যায় বাস্তুচ্যুত ৩ হাজার ৬৫৫ জনকে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সূত্র: নেপাল নিউজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions