শিরোনাম
ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত বিএনপির ২২ লাখ নেতা-কর্মীর নামে এখনো ২৭ হাজার মামলা যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হরমুজ প্রণালির নাম পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নতুন নাম করতে চান ‘ট্রাম্প প্রণালি’। এমন প্রস্তাব দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে বিরোধ ও উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই তিনি এ প্রস্তাব দিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত??? আমেরিকার মতো এটিও আগের চেয়ে আরও ‘হট’ হবে!
ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এটি সর্বশেষ ভৌগোলিক নাম পরিবর্তন।
এর এক সপ্তাহ আগে কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে তিনি অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিয়েছিলেন। জায়ান্ট সার্স ইঞ্জিনও বিষয়টি লুফে নেয়। তারা মানচিত্রে ‘লেক অন্টারিও’কে ‘লেক আমেরিকা’ লিখে দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ নাম রাখেন। অনেক নাম পরিবর্তনের উদ্যোগও শুরু হয়েছিল ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের কথিত রসিক মন্তব্য দিয়ে। পরে তিনি সেগুলো বাস্তবে রূপ দেয়ার পদক্ষেপ নিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বারবার হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে আসছেন। এমনকি তিনি একটি মানচিত্র প্রকাশ করে জলপথটিকে ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবেও দেখিয়েছেন। তবে ইরান কার্যত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, ইসরাইলের সঙ্গে ট্রাম্পের শুরু করা ফেব্রুয়ারির শেষের দিকের যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান সেটি বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালানোর পর তেলের দাম আবারও বাড়ছে। ট্রাম্পের দাবি, ইরান নতুন করে জলপথে মাইন পেতে দেয়ার চেষ্টা করছিল। এর জবাবেই মার্কিন বাহিনী ওই হামলা চালায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions