শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ‘মাদককে প্রতিরোধ করি, যুবসমাজকে রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকালে শহরের তবলছড়ির মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে মাদকবিরোধী র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। পরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা।
র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী,রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
পুলিশ জানায়, গত আট মাসে জেলায় মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ২১১ লিটার চোরাই মদ। মাদকবিরোধী অভিযানে মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমসহ সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকসেবীদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions