রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।
গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম মাইনী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে নৌকায় রওনা হন। পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা চার বছরের ছেলেকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন তিনি। দূর থেকে একটি ট্রলার এসে শিশুটিকে সালামের কাছ থেকে উদ্ধার করতে পারলেও, প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।
পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর তার পেটে প্রচুর পানি থাকায় প্রাথমিকভাবে কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। বর্তমানে সে সুস্থ রয়েছে।
লংগদু ফায়ার সার্ভিস জানিয়েছে, রাঙ্গামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে। এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ সালামকে উদ্ধারে চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions