শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এসময় তারা পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
রোববার সকালে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রণির নেতৃত্বে নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে উপস্থিত হন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণমানুষের রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তারা বলেন, রাঙ্গামাটি জেলা ছাত্রদল শিক্ষা, ঐক্য ও ইতিবাচক রাজনৈতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চায়।
নবনির্বাচিত নেতারা আরও বলেন, পাহাড়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্রসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ছাত্রদল ইতিবাচক ভূমিকা পালন করবে। তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, সহ-সভাপতি জ্যৌতি চাকমা, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, রানা পাল, সুমন হোসাইন ও মোঃ ইসহাক। এছাড়াও যুগ্ম সম্পাদক হাসান ইমরান ও সাজিদ ইমতিয়াজ, দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈমসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, গণতান্ত্রিক পরিবেশের উন্নয়ন এবং তরুণ সমাজের সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়। এসময় নেতাকর্মীরা রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions