শিরোনাম
রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে

রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির ব্যবসায়িক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বনরূপায় আয়োজিত “রাশেদ টেলিকম রিটেইল মিট ২০২৬”। স্থানীয় মোবাইল ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, সমন্বয় এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শনিবার (৯ মে) রাতে বনরূপার অভিজাত রেস্টুরেন্ট মাস্টার্স সেফ-এ অনুষ্ঠিত এই মিলনমেলায় অংশ নেন স্থানীয় মোবাইল ও প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে ব্যবসায়িক উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিপণ্যের বাজার সম্প্রসারণ এবং স্থানীয় বাজারকে আরও গতিশীল করার নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশেদ টেলিকমের স্বত্বাধিকারী মিস্টার রাশেদ। বক্তব্যে তিনি বলেন,
“রাঙ্গামাটির বাজারকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করতে আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে আগামীতেও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, স্থানীয় ব্যবসাকে এগিয়ে নিতে এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে প্রযুক্তিপণ্যের মান ও সেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Jio কোম্পানির প্রতিনিধি নুরুল আলম, MKB-এর আসাদুজ্জামান এবং Oraimo-এর তানভীর আহমেদ মজুমদার ও আশরাফুল ইসলাম লিটন। অতিথিরা স্থানীয় বাজারের সম্ভাবনা ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এস জাহান লিটন, বিশিষ্ট সাংবাদিক এসএম শামসুল আলমসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং মোবাইল ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা পর্ব শেষে কেক কাটা, আকর্ষণীয় লটারি ড্র এবং নৈশভোজের আয়োজন অনুষ্ঠানটিকে আরও আনন্দঘন করে তোলে। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও ব্যবসাবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
ব্যবসায়ীরা জানান, এমন মিলনমেলা শুধু ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই নয়, বরং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতেও কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় বাজারে ইতিবাচক প্রতিযোগিতা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions