শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫৩ দেখা হয়েছে

ডেস্ক রিপেৃাট:- দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৮৯ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে। সারা দেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যুর তথ্য গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ২৯১ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩৫ জন ঢাকা বিভাগে মারা গেছে। আর ৭৮ জন রাজশাহী বিভাগের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন। খুলনায় ১৮ জন ও বরিশালে ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৯৪৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১ জন ভর্তি হয়েছে রংপুরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬। এদের মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions