শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৬৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে বলে জানা গেছে। এই একটি ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। যার পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে। গতকাল রাত সাড়ে ৮টার সময় বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, কাপ্তাই লেকে বর্তমানে পানি রয়েছে ৭৮ ফুট মীন সী লেভেল। যদিও রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এই মুহূর্তে কাপ্তাই লেকে পানি থাকার কথা ৮১ ফুট মীন সী লেভেল। রুলকার্ভের চেয়ে কাপ্তাই লেকে বর্তমানে ৩ ফুট পানি কম রয়েছে।

প্রসঙ্গত, সমপ্রতি তিন দফায় রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টি হওয়ায় কাপ্তাই লেকে কিছু পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। এই বৃষ্টি না হলে পানির লেভেল এখন আরো কম থাকতো। দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, কাপ্তাই লেকের ৫টি ইউনিটের মধ্যে সব গুলোই বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম রয়েছে। তবে পানি স্বল্পতার কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তে আপাতত ২ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions