শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, প্রশাসনিক দপ্তরে তালা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- অনিয়ম, দুর্নীতি ও নানা অভিযোগ তুলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের অপসারণ বা স্বেচ্ছা পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম স্থবির করে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন ছাত্রদল নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব প্রকট আকার ধারণ করেছে। তাদের দাবি, উপাচার্য ক্যাম্পাসকে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাববলয়ে নিয়ে গেছেন, যা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য ‘অশোভন ও উদ্বেগজনক’।
এছাড়া উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি, আর্থিক অনিয়ম, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগও তোলা হয়। ছাত্রদল নেতারা আরও বলেন, তার কর্মকাণ্ড ‘জুলাই বিপ্লবের ঘোষিত আদর্শের পরিপন্থী’ এবং এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যকে অপসারণ করা না হলে কিংবা তিনি নিজে থেকে পদত্যাগ না করলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
সদস্য সচিব জিসান আহম্মেদ বলেন, “আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তিবিরোধী নয়, বরং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং একটি স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে।” যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জয় বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমরা রাজপথে আছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিকে, ছাত্রদলের তালাবদ্ধ কর্মসূচির ফলে উপাচার্যের কার্যালয়সহ একাধিক প্রশাসনিক দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিল শাখা ছাত্রদল। সর্বশেষ এই আল্টিমেটাম ও তালাবদ্ধ কর্মসূচির মাধ্যমে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions