শিরোনাম
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি স্বল্পতার ফলে পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে সর্বনিম্ন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রচণ্ড খরা এবং শুষ্ক মৌসুমে হ্রদে পানি স্বল্পতা দেখা দেয়। যার ফলে বিদ্যুৎ উৎপাদন ২৩০ মেগাওয়াট থেকে দিন দিন কমে আসছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পিডিবি) কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে দিন দিন হ্রদের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা ন্যাশনাল গ্রিডে যুক্ত হচ্ছে।

বাকি চারটি ইউনিট সচল থাকলেও পানি স্বল্পতার কারণে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে হ্রদে এ মৌসুমে পানি থাকার কথা ৮৪.০০ এমএসএল (মিন সি লেভেল), কিন্তু বর্তমানে হ্রদে পানি আছে ৭৭.৭০ এমএসএল পর্যন্ত। দিন দিন হ্রদের পানি হ্রাস পাচ্ছে।

তবে মুষলধারে বৃষ্টিপাত হলে লেকের পানি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে বলে বিউবো সূত্রে জানা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions