শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলায় বুনোহাতির আক্রমণে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, পাহাড়ে গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়েছিলেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাহি তারা বেগম ওই এলাকার আইচ্ছা মিয়ার স্ত্রী।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের গৃহপালিত গরু আনতে যান মাহি তারা বেগম। পথে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান তিনি।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, ‘ভাসান্যদম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। আরও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো যাবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions