শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বান্দরবান ডায়াবেটিস হাসপাতালের কার্যক্রম সমপ্রসারণের উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৪১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল একটি পরিপূর্ণ হাসপাতালের পরিপূর্ণ হাসপাতালে রূপান্তরিত করা হবে। হাসপাতালটি সমপ্রসারণে এক্সরে, চক্ষু কর্ণার, ফ্রি ক্যাম্প, ডায়ালিসিস সেন্টার, থেরাপি সেন্টার, রোগী কল্যাণ ফান্ডসহ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সবধরনের রোগীদের কম খরচে চিকিৎসা কার্যক্রম চালু করা হবে শুক্রবার চৌদ্দই নভেম্বর থেকে। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ১শ টাকা ফি‘তে বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখবেন।

গতকাল বান্দরবান ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে পরিচালনা পরিষদের দায়িত্বশীলরা এ ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন ডায়াবেটিকস হাসপাতালের সহ–সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, হাসপাতালের কনসালটেন্ট ডা. অংচালু মারমা প্রমুখ। প্রেস কনফারেন্সে বান্দরবান ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল ২০১১ সালে নির্মিত হলেও দীর্ঘদিন কার্যক্রম তেমনভাবে চোখে পড়েনি। অনেকটা পরিত্যক্ত ভবনের মতো অবস্থায় পড়েছিল। বান্দরবানে যে একটি ডায়াবেটিস হাসপাতাল রয়েছে, তা অনেকেই জানতো না। আমরা চাই, ভবিষ্যতে বান্দরবানবাসী খুব সামান্য ফি দিয়ে এই হাসপাতাল থেকে বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে শুক্রবার ১৪ নভেম্বর বান্দরবানে পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। ঐ দিন থেকেই ডায়াবেটিস ছাড়াও ইসিজি, আলট্রাসনোগ্রাফি সহ তিনটি নতুন সেবা কার্যক্রম চালু হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions