শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে ২২ গাড়ি ভষ্ম, নিহত ১৩

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৬১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেই বিস্ফোরণে লালকেল্লা মেট্রো গেটেও আগুন ধরে এবং আশপাশে ছড়িয়ে অন্তত ২২ গাড়ি ভষ্ম হয়েছে। এ ঘটনার পরই দিল্লিতে রেড অ্যালার্ড জারি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে চাদনি চক মেট্রো স্টেশনের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দিল্লি পুলিশ জানায়, এটি খুবই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে গাড়ির ধ্বংসাবশেষ এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে’, জানায় দিল্লি পুলিশ।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত দশটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, এই বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ি-ঘর ও দোকানের জানালার কাঁচ ভেঙে গেছে। ঘরবাড়িও কেঁপে ওঠেছে।

ঘটনার ছবি-ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এই বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টার আগে দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক পদার্থ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions