শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

হামাস-ইসরাইল শান্তিচুক্তি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অবশেষে হামাস ও ইসরাইলের মধ্যে শান্তিচুক্তি হয়েছে। উভয়পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, এর মানে, সব জিম্মিকে খুব শিগগিরই মুক্তি দেয়া হবে। ইসরাইল সম্মত সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে।
হামাসও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং ট্রাম্প ও সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরাইলকে চুক্তির সব শর্ত পূর্ণভাবে মেনে চলতে বাধ্য করে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক মহান দিন বলে অভিহিত করেছেন। তিনি বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক ডেকে চুক্তির সরকারি অনুমোদন নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, যদি এই চুক্তি টিকে থাকে, তবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত সাফল্য হিসেবে গণ্য হবে বলে। এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে মিশরে, ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করার দুই বছর দুই দিন পর। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত হয়। ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পর থেকে ইসরাইলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৬৭,১৮৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০,১৭৯ জন শিশু, বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions