শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৪৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯৪ জন নিহতের খবর নিশ্চিত করেছে রয়টার্স।

সংবাদমাধ্যমটিকে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় পুলিশের এক কর্মকর্তা মৃত্যুর সর্বশেষ সংখ্যাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়ে আছড়ে পড়ে।

এই দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে এক ব্রিটিশ নাগরিকের বেঁচে ফেরা ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিষ্ণু কুমার রমেশ। ৪০ বছর বয়সী এই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং নিজে হেঁটেই দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পরই একটা বিকট শব্দ হয়। তারপরই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটে গেছে।’

বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ১২ জন ছিলেন ক্রু সদস্য। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক।

মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধারকর্মীরা পোড়া বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions