শিরোনাম
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী কেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নানা কৌতূহল ২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে,মনিরুলের তথ্য প্রকাশ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে

লোহিত সাগর এড়িয়ে ইউরোপে জ্বালানি পরিবহন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৫ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের হামলার ভয়ে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালী এড়িয়ে অন্তত চারটি জ্বালানি ট্যাংকার পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ইউরোপের পথে রওয়ানা হয়েছে।

লোহিত সাগরের পথ এড়িয়ে মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে জ্বালানি পরিবহনকারী এই এসব জাহাজ ইউরোপের পথে যাচ্ছে।
তুলনামূলক দীর্ঘ রুটে ইউরোপে পৌঁছাতে এই সমস্ত জাহাজের নির্ধারিত সময়ের চেয়ে অন্তত তিন সপ্তাহ বেশি লাগবে। এতে জাহাজ গুলোর তেল পরিবহন খরচ বেশি হবে এবং তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে।

ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি’র মত বড় কোম্পানি তাদের জাহাজ গুলোও হুথি নিয়ন্ত্রিত এলাকা এড়িয়ে ইউরোপের পথে পরিচালনা করছে যদিও এতে খরচ বৃদ্ধি এবং তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা রয়েছে।

আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করলেও তারা প্রকৃতপক্ষে লোহিত সাগরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে, যার কারণে ব্রিটিশ পেট্রোলিয়াম বড় কোম্পানি গুলোতে আস্থার ঘাটতি তৈরি করেছে। ফলে এভারগ্রিন এবং ফ্রন্টলাইনের মত বড় জাহাজ পরিচালনাকারী সংস্থা গুলোও অধিকাংশ সময় লোহিত সাগরের পথ এড়িয়ে চলছে। খবর রয়টার্স।

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি বাহিনী বাব আল-মান্দেব ও লোহিত সাগর এলাকায় ইসরায়েলের সমস্ত জাহাজে হামলা কিংবা এসব জাহাজ আটকের চেষ্টা চালায়। এতে এই রুট জাহাজ চলাচলের জন্য অনেকটা অনিরাপদ হয়ে পড়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions