শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

পাকিস্তানের গোলায় অন্তত ৫০ ভারতীয় সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৮৬ দেখা হয়েছে

ডেস্ক রিপেৃাট:- ভারতের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের সামরিক স্থাপনাগুলোতে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এ সময় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে নিহত হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট এই খবর জানিয়েছে।

 

বুধবার ভোররাতে ভারতের বিমান হামলার জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছে।

 

ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ভারতের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপত্তার খোঁজে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।

 

এর আগে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের মালিকানাধীন অন্তত একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনারা।

 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণ ঘটে এবং রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেনি।

 

ভারত এখনো পাকিস্তানের দাবি করা ৪০-৫০ জন সেনা নিহতের বিষয়ে কোনো জবাব দেয়নি। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্তে গোলাবর্ষণে এখন পর্যন্ত দেশটির একজন সেনা ও ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions