শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি সামনে এসেছে।

গত বৃহস্পতিবার (১৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ এপ্রিলে দেওয়া মুহাম্মদ আবু আবিদের নিয়োগাদেশটি বাতিল করা হলো।

এর ঠিক দুই দিন আগেই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়। সে সময় প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এই নিয়োগের শর্তাবলি নিয়োগপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions