শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

২২ দিনে প্রবাসী আয় এলো ২৪৪ কোটি ডলার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২১০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঈদুল ফিতরের আগে গত ২২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯ হাজার ৯৮২ কোটি ২৩ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রোববার (২৩ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে সাধারণত প্রবাসীরা দেশে স্বজনদের কাছে বেশি বেশি অর্থ পাঠান। আগের বিভিন্ন সময়ের মতো এবারো পাঠাচ্ছেন। তবে এবার ঈদের আগে দেশে টাকা পাঠানোর হার বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে এবার ঈদের আগে প্রবাসী আয় আগের সব রেকর্ড ভাঙবে।

বাংলাদেশ ব্যাংকের ২২ দিনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাস্ট্রায়ত্তহ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার।

রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

গত বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক ৬৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয় আসে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল। আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার।

সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার পাঠান প্রবাসীরা।

এ নিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা সাত মাস প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions