শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটিতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৬৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি- রাঙ্গামাটি জেলার লংগদুতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৪) রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ টিলা এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আসামি মো. মনির বর্তমানে পলাতক। মনির দুই সন্তানের পিতা এবং ওই এলাকার আমির হোসেনের ছেলে বলে জানা যায়। শুক্রবার পুলিশ ও স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে হঠাৎ মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশী মনিরের বাসায় গিয়ে মেয়ের খোঁজ জানতে চাইলে মনিরের স্ত্রী জানায় তার স্বামী তামাক খেতে আছেন। পরে লোকজন নিয়ে তাদের তামাক খেতে গেলে মনির পালানোর চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন তাকে আটকে জিজ্ঞাসা করলে কিশোরীটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে মনির। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে সেখান থেকে ধর্ষণের আলামতসহ কিশোরীটিকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা আরো বলেন, স্থানীয়রা মামলা মোকাদ্দমা না করে এলাকায় বসে সমাধানের কথা বললেও এক পর্যায়ে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন এলাকার মাতব্বররা। পরে লংগদু থানা পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করি।

ভুক্তভোগী কিশোরী জানান, প্রতিবেশী আঙ্কেল মনিরের স্ত্রী আমার সঙ্গে মনিরের সম্পর্কের বিষয়টি বাবাকে বলে দেওয়ার ভয়ে আমি তামাক খেতে পালিয়ে যাই। কিছুক্ষণ পর মনির আমাকে সেখানে দেখতে পেলে জোর করে তামাক খেতের ভেতরে নিয়ে গিয়ে খারাপ ভাষা ব্যবহার করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে চট্টগ্রাম নিয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তামাকের চুলায় গামছা বিছিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এ বিষয়ে লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবা ঘটনার রাতেই থানায় গিয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতারে ঘটনা স্থলে যায় থানা পুলিশের দল। কিন্তু আসামি তার আগেই পালিয়ে যাওয়ায় গ্রেফতার সম্ভব হয়নি। শুক্রবার কিশোরীর বাবা বাদী হয়ে এজাহার দিলে থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions