শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে যা বললো আইএসপিআর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২১০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা ও চেইন অব কমান্ড ভেঙে যেতে পারে বলে ভারতীয় মিডিয়ায় যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (মার্চ ১১) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে সম্প্রতি দ্য ইকোনমিক টাইমস এবং দ্য ইন্ডিয়া টুডেসহ কিছু ভারতীয় সংবাদমাধ্যম ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভাঙতে পারে বলে যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যা প্রতিবেদন বাংলাদেশ এবং সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি ইচ্ছাকৃত বিভ্রান্তিকর প্রচারণার অংশ বলে মনে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা স্পষ্টভাবে বলছি- বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং তার সাংবিধানিক কর্তব্য পালনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। কমান্ড শৃঙ্খল শক্তিশালী এবং সিনিয়র জেনারেলসহ বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, কমান্ড শৃঙ্খল এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্যের প্রতি অটল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যেকোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ।

এতে আরও বলা হয়, এটি বিশেষভাবে উদ্বেগজনক যে দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত হয়েছে। এই সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক মাস আগে, ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখে একই সংবাদমাধ্যম একই ধরণের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল। এই ধরণের আচরণ এই সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

বাংলাদেশ সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে অবিচল। আমরা সকল সংবাদমাধ্যমকে দায়িত্বশীলতা নিয়ে কাজ করার এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তির সৃষ্টি করে এমন মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions