শিরোনাম
প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ,যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা অনিয়ম–দুর্নীতির অভিযোগ,আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু জ্বালানি সংকট কাটাতে সরকারের ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন যুক্তরাষ্ট্র-ভারত-চীনের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ রাঙ্গামাটিতে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের ২ যুগ পূর্তি উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কেন জন্ম হলো দলটি?

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-সীতাকুণ্ডে স্থানীয় এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে ওই তরুণী উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গেলে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিলে বিকাল ৩টার দিকে থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে।

জানা গেছে, ভুক্তভোগী তরুণী সীতাকুণ্ড গার্লস কলেজের শিক্ষার্থী। তিনি শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার প্রেমিকের সঙ্গে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায়। পরে বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগর পাড়ে যাওয়ার সময় চারজন যুবক রাকিবকে মারধর করে ওই তরুণীকে জিম্মি করে উপকূলীয় বনের ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করলেও ধর্ষকরা পালিয়ে যায়।

ধর্ষণের শিকার শিক্ষার্থী বলেন, আমরা দুজন গুলিয়াখালী সী-বিচে ঘুরতে এসেছি। সাগর পাড়ে নামার সময় আমাকে জিম্মি করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। পরে তারা পালাক্রমে আমাকে ধর্ষণ করে। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।

স্থানীয় বাসিন্দা মো. মুন্না বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধার করি। মেয়েটি খুবই ভয়ের মধ্যে ছিলো। গণধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন। সী-বিচে পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময় নানা অনৈতিক কাজ হয়। বিচে আসা পর্যটকরা নানাভাবে বখাটে ও সন্ত্রাসীদের হাতে হয়রানির শিকার হতে হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানার পর জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহৃিত করে দ্রু গ্রেপ্তার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions