শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৫১ দেখা হয়েছে

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে এই কমিটি প্রকাশিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আহ্বায়ক এম জে এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রিয়াদুর রহমান জিয়াদকে।
সদস্য সচিব করা হয়েছে সালমান উল হক ফারসিকে, মূখ্য সংগঠক সাদমান চৌধুরী এবং মুখপাত্র করা হয়েছে প্রত্যয় বড়ুয়া আকাশকে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের বিভিন্ন বর্ষের আহত ও সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। মূলত অরাজনৈতিক একটি প্লার্টফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই প্ল্যাটফর্ম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় সংস্কারের জন্যই এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। কমিটিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। তাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং জুলাই অভ্যুত্থানকে সমুন্নত রাখতে কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions