শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

যুদ্ধবিরতির তৃতীয়দিনে মুক্তি পেল ১৭ জিম্মি ও ৩৯ ফিলিস্তিনি বন্দি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৭৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যকার চারদিনের যুদ্ধবিরতির চুক্তির তৃতীয়দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক।

অন্যদিকে বিরতির তৃতীয় দিনে বন্দি বিনিময়ের অংশ হিসাবে আরও ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেয় হামাস জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, হামাস নিশ্চিত করেছে তারা ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, রোববার যেসব জিম্মিদের ছাড়া হয়েছে তাদের গাজার উত্তরাঞ্চল থেকে রেডক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া গত দুইদিন যেসব জিম্মি মুক্তি পেয়েছেন তাদের গাজার দক্ষিণাঞ্চল থেকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছিল।

রোববার হামাসকর্তৃক ১৭ জন মুক্তি পাওয়া জিম্মির মধ্যে আবিগালি ইদান নামের চার বছরের একটি শিশু রয়েছে। এই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক বলে জানিয়েছে সিএনএন।

এদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথে আবারও গাজায় হামলা শুরুর হুমকি দিয়েছে ইসরায়েল। তবে কাতারসহ অন্যান্য দেশগুলো বলছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions