শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৯৬ দেখা হয়েছে

ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দেয়। এসময় বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ ৫ জন মারা যান।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions