শিরোনাম
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটির সাজেক সীমান্ত সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১৫

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৮৩১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সিজুগ ছড়া উদয়পুর সীমান্ত সড়কের দাড়ি পাড়া এলাকায় ঢ্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরতর আহত হয়েছে আরো ১৫ জন। সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে চাঁদের গাড়িযোগে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ঢ্রাম ট্রাকে করে ফেরার পথে উঁচু পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ফলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে। ট্রাকে ৩১ জন শ্রমিক ছিলো বলে জানা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions