শিরোনাম
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বেলজিয়ামের বর্তমান কোচের অধীনে খেলবেন না কোর্তোয়া

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৪৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বেলজিয়ামের হয়ে সবশেষ ২০২৩ সালের জুনে অস্ট্রিয়ার বিপক্ষে খেলেছেন থিবো কোর্তোয়া। এরপর আর জাতীয় দলের গোলবার সামলাতে দেখা যায়নি তাকে। এরই মধ্যে কোর্তোয়া দিলেন কঠিন এক বার্তা। বর্তমান কোচ ডোমেনিকো তাদেস্কোর অধীনে খেলতে চান না বলে জানিয়েছেন তিনি।

সামাজিম মাধ্যমে এক পোস্ট শেয়ার করে বিষয়টা নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক। তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, কোচের সঙ্গে ঝামেলা এবং সে সবের প্রতিক্রিয়া আমি সিদ্ধান্ত নিয়েছি তার অধীনে আর জাতীয় দলের হয়ে খেলব না। বিষয়টির ব্যাপারে নিজে থেকে দায়দায়িত্ব নিচ্ছি। যাইহোক, তার ওপর আমার আস্থার অভাব থাকলেও আন্তরিকতা পথে কোনো অসুবিধা তৈরি করবে না।’
গত বছর তাদেস্কোর সঙ্গে তর্কে ঝড়ানোর কারণে এ বছর বেলজিয়ামের ইউরোর দল থেকে বাদ পড়েন কোর্তোয়া। বিষয়টা নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচ খেলা গোলরক্ষক বলেছেন, ‘আমার সিদ্ধান্ত নিয়ে ফেডারেশনের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি এবং তারা আমার বিষয়টি মেনে নিয়েছে। কিছু ভক্তকে হতাশ করার জন্য আমি অনুতপ্ত। তবে বেলজিয়ামকে নিয়ে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। বিতর্কের অবসানের সঙ্গে দল এখন লক্ষ্যে মনোযোগ দিতে পারবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions