শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

এটা মার্কিন ষড়যন্ত্র, গুঁড়িয়ে দিতে হবে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে। আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলই কাজে আসছে না। এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন। ১৯শে জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন। বামঘেঁষা দু’জন নেতা বলেন, ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র। তাই এটাকে গুঁড়িয়ে দিতে হবে। দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে। বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন। কেউ কেউ আলোচনার কথাও বলেন।

পাশের রুমে নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছেন। শেখ হাসিনা হার্ডলাইনে যাওয়ার পক্ষেই মত দেন। বলেন, আর পেছনে ফেরার সুযোগ নেই। এখানেই শেষ করে দিতে হবে। দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত দেন। যেখানেই মিছিল সেখানেই গুলি করার নির্দেশনাও আসে। হাসিনা আরও বলেন, আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছি। তখনই সেনা মোতায়েন ও কারফিউ জারির সিদ্ধান্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions