শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশ নিয়ে মোদির প্রথম বক্তব্য

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৮২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লাল কেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এ ইস্যুতে এটিই মোদির প্রথম বক্তব্য। এর আগে নিজেদের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করলেও মুখ খোলেননি মোদি।

মোদি বলেন, ১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্খী হবে। আমরা আশা করছি, বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ভিন্ন দেশে আশ্রয় প্রার্থনার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতে আছেন। সেখানে কিছু দিন নিভৃতে কাটানোর পর স্থানীয় সংবাদমাধ্যমে বিবৃতি পাঠান। এ ছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেছেন।

বিষয়টি দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা করছেন জয়। এ নিয়ে ছাত্র-জনতা সমালোচনামুখর। অনেকে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions